News71.com
 Bangladesh
 07 Dec 16, 10:40 AM
 285           
 0
 07 Dec 16, 10:40 AM

২ বন্দুক ও গুলি সহ মেহেরপুরে গ্রেফতার ১৮ ।।

২ বন্দুক ও গুলি সহ মেহেরপুরে গ্রেফতার ১৮ ।।

নিউজ ডেস্কঃ চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা পুলিশ। অভিযানে একটি পিস্তল, একটি এলজি সার্টারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে জিআর মামলায় ৬ জন, সিআর মামলায় ৭ জন, সাজাপ্রাপ্ত সিআর মামলায় একজন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলায় ৩ জন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একাধিক টীম গ্রেফতার অভিযানে অংশ নেন। পুলিশ সুপার কার্যালয়ের সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ বুধবার (৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন