News71.com
 Bangladesh
 07 Dec 16, 10:42 AM
 267           
 0
 07 Dec 16, 10:42 AM

মানিকগঞ্জে এজতেমার বাস খাদে পড়ে নিহত এক, আহত ৪০ ।।

মানিকগঞ্জে এজতেমার বাস খাদে পড়ে নিহত এক, আহত ৪০ ।।

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে এজতেমার বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম আবুল কালাম(৫৫)। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগ্রামে। আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানায়, ইসলাম পরিবহনের একটি বাস টঙ্গী এজতেমা শেষে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে মুলজান আসার পর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন