
নিউজ ডেস্কঃ জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে র্যাকলি করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে শহরের ওয়াবদা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যারলি বের করা হয়।
উক্ত র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের আবাসিক প্রকৌশলী আসাদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ওমর ফারুকসহ ওই কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা র্যা লিতে অংশ নেয়।