News71.com
 Bangladesh
 07 Dec 16, 04:10 PM
 253           
 0
 07 Dec 16, 04:10 PM

ইসলামি বিশ্ববিদ্যালয়ের ‘জি’ ইউনিটের ফল প্রকাশ ।।

ইসলামি বিশ্ববিদ্যালয়ের ‘জি’ ইউনিটের ফল প্রকাশ ।।

নিউজ ডেস্কঃ ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১২টায় ‘জি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) ফলাফলের বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, ৬ ডিসেম্বর ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩০০টি আসনের বিপরীতে ৮,৩২৭ টি আবেদনপত্র জমা পড়ে। পরীক্ষায় ৬৭.৪১% পরীক্ষার্থী অংশ নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন