News71.com
 Bangladesh
 07 Dec 16, 04:11 PM
 263           
 0
 07 Dec 16, 04:11 PM

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ।।

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ।।

নিউজ ডেস্কঃ  পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের উরুবাড়িয়া খালে র্যাদবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত হয়েছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

এসময় বনদস্যুদের ব্যবহৃত ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

র্যা ব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকার বাদামতলী খালে র্যাধবের একটি দলের টহলকালে বনদস্যুরা গুলিবর্ষণ শুরু করে। এসময় র্যাণবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি মৃতদেহ ও ১১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত মৃতদেহ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন