
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ে কেবল অপারেটরকে গুলির অভিযোগে সাময়িক বরখাস্ত বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে এবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ খিলগাঁও থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার পাঁচদিন মঞ্জুর করেন বলে জানান আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।তিনি বলেন, আদালতে শামীমের জামিন বা রিমান্ড বাতিলের কোনো আবেদন ছিল না।
শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বিতণ্ডা থেকে আল আমিন (১৮) নামে এক কেবল অপারেটরকে গুলি করার অভিযোগে তাকে আটকের পর সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি পিস্তলটিও জব্দ করা হয়