News71.com
 Bangladesh
 07 Dec 16, 04:26 PM
 263           
 0
 07 Dec 16, 04:26 PM

চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারসহ ৪টি বিষয়ে চুক্তি করতে বাংলাদেশ-ভারতের নৌসচিবের বৈঠক ।।

চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারসহ ৪টি বিষয়ে চুক্তি করতে বাংলাদেশ-ভারতের নৌসচিবের বৈঠক ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারসহ ৪টি বিষয়ে চুক্তি করতে বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার সকালে এ বৈঠক শুরু হয়েছে ।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায় ও ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের সচিব রজিভ কুমার। বৈঠকের শুরুতে অশোক মাধব রায় সাংবাদিকদের জানান, বৈঠকে আলাপ-আলোচনার মাধ্যমে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, পায়রা বন্দরে মাল্টিপারপাস (কন্টেইনার) টার্মিনাল নির্মাণ, লাইটহাউজেস ও লাইটশিপস বিষয়ে, কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস-সংক্রান্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪টি চুক্তি হবে । 

তিনি জানান, ভারত বাংলাদেশের পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। যদি বাংলাদেশ এতে সম্মত হয় তাহলে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ টার্মিনাল নির্মাণ করবে। পায়রা বন্দর নির্মাণের জন্য এরই মধ্যে ১২৫টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে কারা এ কাজ করবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি । 

আমরা কারও কাছেই টাকা চাইনি। তারাই আগ্রহ প্রকাশ করেছে। টার্মিনাল নির্মাণে কি পরিমাণ টাকা লাগতে পারে- এ প্রশ্নর জবাবে তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে টার্মিনাল নির্মাণে ১৮ বিলিয়ন ডলার লাগতে পারে। এ-সংক্রান্ত একটি প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) জমা দেওয়া আছে ।

কোস্টাল ও ক্রু সার্ভিস প্রসঙ্গে তিনি বলেন, পর্যটকরা যারা জাহাজে করে আসবে তারা মূল ভূখণ্ডে নামতে পারবেন না। তবে জাহাজের ক্রুরা যেন ৭২ ঘণ্টার জন্য ভূখণ্ডের নামতে পারে সে বিষয়ে একটি সমঝোতা হবে। তাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বন্দর ব্যবহার প্রসঙ্গে সচিব বলেন, ভারত চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে চায়। সে ক্ষেত্রে তারা কীভাবে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করবে সে বিষয়ে নিয়ে এখানে আলোচনা হবে ।

তিনি জানান, আজকের বৈঠকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। সেই কমিটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে (এসওপি) বিস্তারিত থাকবে। তবে বন্দর ব্যবহারে ফি পরে নির্ধারণ করা হবে। সাংবাদিকদের সচিব অশোক মাধব বলেন, এ মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে এ বৈঠকের কোনো সম্পর্ক নেই। এটা নিয়মিত বৈঠক। প্রতি ৩ মাস পরপর দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক হয়। এটি তারই অংশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন