News71.com
 Bangladesh
 07 Dec 16, 04:33 PM
 318           
 0
 07 Dec 16, 04:33 PM

রংপুরে চার্জশিটভুক্ত জামায়াতকর্মীসহ ৫৭ আসামি কারাগারে ।।

রংপুরে চার্জশিটভুক্ত জামায়াতকর্মীসহ ৫৭ আসামি কারাগারে ।।

 

নিউজ ডেস্কঃ রংপুরের ৮ উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫৭ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ।

নাশকতার বিভিন্ন মামলা থাকার অভিযোগে মিঠাপুকুর উপজেলার ওই জামায়াতকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দিনগত রাত থেকে আজ বুধবার (০৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সকাল ৮টায় রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসপি মিজানুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন