
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বাসের সংযোজন করা হয়েছে।
এরমধ্যে কর্মচারীদের যাতায়াতের জন্য একটি ও ছাত্রছাত্রীদের জন্য অপর বাসটি নগরীর নির্ধারিত রুটে চলাচল করবে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস দু’টির চলাচলের উদ্বোধন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় চারমাস আগে বাস দুটো কেনা হলেও নানা কারণে তা উদ্বোধন করা হয়নি। অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে বাসদুটোর উদ্বোধন করল বিশ^বিদ্যালয় প্রশাসন।