
বেরোবি প্রতিনিধি : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) হিসেবে সহকারী প্রক্টর মীর তামান্না সিদ্দিকাকে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার রেজিস্ট্রার দপ্তর কর্তৃক প্রক্টর অফিসে প্রেরিত একটি লিখিত নির্দেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
লিখিত নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রক্টর অফিসের সেকশন অফিসার শাহীদ আল মামুন। তিনি জানান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর তামান্না সিদ্দিকাকে চলতি প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন।