News71.com
 Bangladesh
 07 Dec 16, 11:44 PM
 269           
 0
 07 Dec 16, 11:44 PM

শিবগঞ্জে ট্রাকচাপায় কৃষক নিহত ।।

শিবগঞ্জে ট্রাকচাপায় কৃষক নিহত ।।

নিউজ ডেস্কঃ শিবগঞ্জে ট্রাকচাকায় কুতুব উদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে কানসাট বাজারের ইসলামী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। কুতুব উদ্দিন উপজেলার কানসাট ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়া গ্রামের নেশ মোহাম্মদের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই ওসমান গণি জানান, বিকাল ৪টার দিকে কুতুব উদ্দিন সাইকেলে শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় সোনা মসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক কানসাট বাজারের ইসলামী হাসপাতালের সামনে কুতুব উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন