
নিউজ ডেস্কঃ এফডিআর না করে গ্রাহকের ২০ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে সিটি ব্যাংক লি. এর এভিপি মো. মোসাব্বির রহিমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে ঢাকার শিক্ষা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাকে গ্রেফতার করেন।
দুদক সূত্র জানায়, সিটি ব্যাংক লি. এর পক্ষ থেকে বনানী থানায় গত ২৭ আগস্ট এভিপি মো. মোসাব্বির রহিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা অভিযোগে বলা হয়, আসামি মো. মোসাব্বির রহিম, সিটি ব্যাংক লি. এর গ্রাহক জনৈক মুজিয়া রহমানের এর নিকট হতে এফডিআর করার জন্য ২০ লাখ টাকা গ্রহণ করে কোনো এফডিআর না করে উক্ত গ্রাহককে এফডিআর-এর ভুয়া ইন্সিট্রুমেন্ট প্রদান করে উক্ত টাকা আত্মসাত করে। এছাড়া তার বিরুদ্ধে ৩৮ লাখ ৪০ হাজার টাকার ভুয়া ব্যাংক গ্যারান্টি ইস্যু করা অভিযোগও রয়েছে।