News71.com
 Bangladesh
 07 Dec 16, 11:47 PM
 266           
 0
 07 Dec 16, 11:47 PM

দেশে এইচআইভি আক্রান্ত ৪ হাজার ৭২১ জন ।। স্বাস্থ্যমন্ত্রী

দেশে এইচআইভি আক্রান্ত ৪ হাজার ৭২১ জন ।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে বর্তমানে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৭২১ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহা. গোলাম রাব্বানী'র এক প্রশ্নের জবাবে এ বিষয়ে তিনি আরও জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭৯৯ জন এইচআইভি রোগে মারা গেছেন। ফলে জীবিত রোগীর সংখ্যা ৩ হাজার ৯২২ জন।

ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অভিবাসী ও শিরায় নেশা গ্রহণকারীদের মধ্যে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি জানান।

স্বাস্থ্যমন্ত্রী সরকারি দলের এ কে এম রহমাতুল্লাহ’র অপর এক প্রশ্নের জবাবে বলেন, 'ক্যান্সার রোগ চিকিৎসার পরিধি বৃদ্ধি, সহজলভ্য ও মানোন্নয়নে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন