News71.com
 Bangladesh
 07 Dec 16, 11:52 PM
 278           
 0
 07 Dec 16, 11:52 PM

ফেনীতে কোটি টাকার ইয়াবাভর্তি প্রাইভেটকারসহ একজন আটক ।।

ফেনীতে কোটি টাকার ইয়াবাভর্তি প্রাইভেটকারসহ একজন আটক ।।

নিউজ ডেস্কঃ ফেনীতে কোটি টাকার ইয়াবাভর্তি প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকা থেকে চালানটি উদ্ধার করা হয় ।

র‌্যাব জানায়, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন গাড়ির(টয়োটা প্রাইভেট কার নং-ঢাকা মেট্রো-গ-১২-৬৩৮০ ) চালকের পাশের আসনের নীচে অভিনব কায়দায় রাখা ১৫০টি নীল রংয়ের এয়ারটাইট পলিব্যাগের ভিতর হতে গোলাপী রংয়ের ২৯,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ সময় ইয়াবা রাখার দায়ে মোঃ আজিজুল ইসলামকে আটক করা হয়। চালক আজিজুল ভোলা জেলার আলী নগর গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে ।

এ ঘটনার সত্যতা স্বীকার করে র‌্যাব-৭ এর ফেনীস্থ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, সন্ধ্যায় উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন