News71.com
 Bangladesh
 08 Dec 16, 10:58 AM
 272           
 0
 08 Dec 16, 10:58 AM

বাংলাদেশের কারখানাগুলোতে শিশু শ্রম বাড়ছে ।।

বাংলাদেশের কারখানাগুলোতে শিশু শ্রম বাড়ছে ।।

নিউজ ডেস্কঃ  সম্প্রতি ওভারসিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশি শিশু শ্রমিকদের নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে বলা হয়েছে ৬ থেকে ১৪ বছরের ১৫ শতাংশ শিশু খুব নিম্নমানের শ্রমে নিয়োজিত এবং সপ্তাহে ৬৪ ঘন্টা কাজ করে। তারা বস্তিতে বাস করে এবং স্কুলে যায় না।

সংস্থাটির তথ্য অনুযায়ী বাংলাদেশে শিশু শ্রমিকদের সংখ্যা দিন দিন বাড়ছে।

সংস্থাটি বেশি কিছু শিশু শ্রমিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছে শিশুরা চরম চাপের মুখে কাজ করে। কিন্তু সে তুলনায় বেতন খুব কম পায়।  তাদের তথ্য অনুযায়ী, ৩৬ শতাংশের বেশি ছেলে শিশু এবং ৩৪ শতাংশের বেশি মেয়ে শিশু জানিয়েছে, ‘চরম বিষণ্নতার” মধ্যে তাদের কাজ করতে হয়। তাদের পরিবার শিশুদের পড়ালেখা করাতে চায় কিন্তু আর্থিক অক্ষমতার কারণে সম্ভব হয় না। উপরন্তু সংসার খরচের ঘাটতি কুলিয়ে ওঠার জন্য শিশুদের কাজে পাঠায় পরিবার।

ইকবাল নামের এক শিশু শ্রমিকের বাবার সঙ্গে জরিপ দল কথা বলেছিল। ইকবালের বাবা বলেছেন, তিনি তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। তিনি তার সন্তানের শিক্ষা চালিয়ে যেতে ইচ্ছুক কিন্তু তা সম্ভব হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন