News71.com
 Bangladesh
 08 Dec 16, 11:00 AM
 289           
 0
 08 Dec 16, 11:00 AM

২ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা, প্রবেশপত্র পেলেন ৫ ডিসেম্বর ...!

২ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা, প্রবেশপত্র পেলেন ৫ ডিসেম্বর ...!

নিউজ ডেস্কঃ  নিয়োগ পরীক্ষার তিনদিন পর এক প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র পেয়ে হতবাক। গত ২ ডিসেম্বর ঢাকায় ছিল নিয়োগ পরীক্ষা। অথচ বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রেরিত প্রবেশপত্র এক প্রার্থীর কাছে পৌঁছে ৫ ডিসেম্বর বিকালে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের পালকীছড়া চাবাগানের শ্রমিকের সন্তান রাম বচন কৈরী এ ঘটনার শিকার হন।

অনেক দুঃখ-কষ্টে প্রাইভেট পড়িয়ে অর্থ জোগাড় করে রাম বচন কৈরী মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ২০১৬ সালে রাষ্ট্র বিজ্ঞানে এমএ পাস করেন। তিনি পালকীছড়া চাবাগানের প্রথম এমএ পাস ছাত্র। নিজের ও পরিবারকে দৈন্যদশা থেকে মুক্তি দিতে সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) অধীনে উচ্চমান সহকারী পদে নিয়োগের জন্য আবেদন করেন। গত ২ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় এ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রেরিত প্রবেশপত্রটি দীর্ঘ ২৪ দিন পর গত ৫ ডিসেম্বর পৌঁছে শমশেরনগর উপ-ডাকঘরে। শমশেরনগর উপ-ডাকঘর থেকে ওই দিনই প্রাপক রাম বচন কৈরীর কাছে পৌঁছে দেওয়া হয়। প্রার্থী রাম বচন কৈরী খাম খুলে নিয়োগ পরীক্ষার তারিখ দেখে হতবাক! অথচ প্রবেশপত্র পাওয়ার তিনদিন আগেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে।

রাম বচন কৈরী নিয়োগপত্রের কপি দেখিয়ে বলেন, বড় আশা ছিল পরীক্ষায় অংশ গ্রহণ করলে হয়তো উত্তীর্ণ হতে পারব। কিন্তু ডাক বিভাগের এই দুর্দশার কারণে এখন সেটিও আর হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন