
নিউজ ডেস্কঃ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইদল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে শহরের বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও আটটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুরের কোতয়ালী থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, রাত একটার দিকে শহরের পিয়ারপুর এলাকায় বাইপাস সড়কের পাশে দুইদল ডাকাত আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বন্দুকযুদ্ধে’ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত বলে ঘোষণা করে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ফরিদপুরের মধুখালী রায়পুর ইউনিয়নে দুই দল ডাকাতের সংঘর্ষে দুইজন নিহত হয়েছিল।