
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে স্কুলের কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষকসহ ৩ জন আহত হয়েছেন।
জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটি গঠনের জন্য গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আসা স্কুলের নব নির্বাচিত কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত হয়। নির্বাচিত সদস্যরা শিক্ষকদের রেজুলেশন খাতায় রেজুলেশন লেখা ছাড়াই সই করতে বললে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
কিছুক্ষণ পর ঐ এলাকার শফিকুল ইসলাম, কামরুল ইসলাম, ইমরুল, খাইরুলসহ আরো অনেকে স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা, বিলকিস সুলতানা ও এলাকাবাসী মতিউর রহমানকে মারধর করে। পরে আহত অবস্থায় শিক্ষিকা বিলকিস সুলতানাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ৫ নং কেবিনে চিকিৎসাধীন আছেন।