News71.com
 Bangladesh
 08 Dec 16, 11:09 AM
 260           
 0
 08 Dec 16, 11:09 AM

চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাবের অভিযান ।।

চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাবের অভিযান ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র্যা্ব। আজ বৃহস্পতিবার সকালে মুকিম তালুকাদার পাড়ার ঐ বাড়িতে অভিযান শুরু করা হয়।

র‍্যাব জানিয়েছে, পাহাড়তলীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী মুকিম তালকুদার পাড়ার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে সেখানে অভিযান চালানো হচ্ছে।

র‍্যাবের সিনিয়র এএসপি সোহেল মাহমুদ জানান, সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন