
নিউজ ডেস্কঃ বার বার সময় দেয়ার পরও নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশ না করায় সরকারের দুই সচিবকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী সোমবার সকাল ৯টায় তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে ।
সরকারের এই দুই সচিব জানান-আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহম্মদ জহিরুল হক ও একই মন্ত্রণালয়ের ড্রাফটিং ও পার্লামেন্টারি উইংয়ের সচিব মোহম্মদ শহিদুল হক ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেয় ।