News71.com
 Bangladesh
 08 Dec 16, 12:02 PM
 297           
 0
 08 Dec 16, 12:02 PM

মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ।।

মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ  মায়ানমারে মুসলিম গণহত্যা, শিশুদের নির্যাতন এবং নারীদের ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর তাওহীদি জনতা উপজেলার পুরাতন বাস স্টেশনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে তাওহীদি জনতা ছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীরা এবং বিভিন্ন পেশাজীবীর লোকজন স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। 

এতে মায়ানমারে গণহত্যা, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং নারী ধর্ষণের প্রতিবাদে মির্জাপুর থানা জামে মসজিদের পেশ ঈমাম ও উপজেলা ইসলামি যুবকল্যাণ পরিষদের সভাপতি কারী মাওলানা মো. ফরিদ হোসাইন, মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম কারী মাওলানা মো. আবু ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি মো. আবু আহমেদ ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জামুর্কী ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন