
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বামনা কায়েমতারা বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে বাজারের শহিদুলের মুদি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বাকি দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মানিকগঞ্জ ও ঘিওরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন