
নিউজ ডেস্ক : আগামী বছরের মে মাস থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৮০ শতাংশ সেবা অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ এবং অন্যান্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান ।
বিআরটিএ ১৬ লাখ ডিজিটাল নম্বর প্লেট তৈরি করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে ১৩ লাখ বিতরণ করা হয়েছে। মোট ২৭ লাখ গাড়ির মধ্যে ১১ লাখ বাকি রয়েছে ।
বাকিগুলোর বিষয়ে সময়সীমা নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী ।