
নিউজ ডেস্ক : বিআরটিএ ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ না করা হলে আগামী ১ই জানুয়ারি থেকে অনিদির্ষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমতি ।
আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. মমিন আলী এ ধর্মঘটের ডাক দেন ।