News71.com
 Bangladesh
 08 Dec 16, 06:00 PM
 240           
 0
 08 Dec 16, 06:00 PM

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় নিহত ২ ।।

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় নিহত ২ ।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিজয়নগর উপজেলার জুনায়েদ সরকার (৪০) ও আখাউড়ার সুমিত্রা রানী দাশ (৫০)।

পুলিশ জানায়, জুনায়েদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের আটলা গ্রামে শ্বশুর বাড়ি আসছিলেন। সুমিত্রা তার দিদিমিা দাশকে ডাক্তার দেখাতে মেয়ে স্মৃতি রানীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া আসছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি সুলতানপুর ব্রিজের ওপর উঠার পর বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত চারজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন