News71.com
 Bangladesh
 09 Dec 16, 12:34 AM
 251           
 0
 09 Dec 16, 12:34 AM

কাতারের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ।।

কাতারের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ।।

নিউজ ডেস্ক : কাতার সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল বুধবার কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল (পাইলট) ঘানিম শাহিন আল-ঘানিম ও এমিরি ল্যান্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী ঘানিম আল-গানিম এর সাথে কাতারে তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন ।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।

উল্লেখ্য, গত ৩ই ডিসেম্বর বাংলাদেশের সেনাপ্রধানের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কুয়েত যান। সেখান থেকে তারা ৬ই ডিসেম্বর কাতারে যান। আগামী ০৯ই ডিসেম্বর পর্যন্ত সেনাপ্রধানের কাতার সফরের কথা রয়েছে ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (ডিসেম্বর ০৮) এ তথ্য জানানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন