News71.com
 Bangladesh
 09 Dec 16, 12:43 AM
 240           
 0
 09 Dec 16, 12:43 AM

'রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক, মিলিটারি পন্থায় সমাধান সম্ভব নয়'।। প্রধানমন্ত্রী

'রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক, মিলিটারি পন্থায় সমাধান সম্ভব নয়'।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক, মিলিটারি পন্থায় এর সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বাংলাদেশে ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী একথা বলেন ।

ডেনিসের রাষ্ট্রদূততের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক সমস্যা এবং মিলিটারি পন্থায় এর সমাধান সম্ভব নয় ।

বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। তিনি জানান, এ সময় বাংলাদেশে ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার বলেন- তার দেশ বাংলাদেশের ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবার ইস্পিত লক্ষ্য অর্জনে অংশীদার হতে চায় ।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে পারায় ডেনমার্ক গর্বিত বলেও এ সময় রাষ্ট্রদূত উল্লেখ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন