News71.com
 Bangladesh
 09 Dec 16, 12:48 AM
 269           
 0
 09 Dec 16, 12:48 AM

পল্লী সঞ্চয় ব্যাংক বিল ২০১৬ জাতীয় সংসদে পাস।।

পল্লী সঞ্চয় ব্যাংক বিল ২০১৬ জাতীয় সংসদে পাস।।

 

নিউজ ডেস্ক : পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) বিল-২০১৬ জাতীয় সংসদে পাস হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাতে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ।

বিলটিতে জনমত যাচাই-বাছাই করার প্রস্তাব দেন জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশিদ, নুরুল ইসলাম ওমর ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মতিন ।

সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে ফখরুল ইমাম বলেন, বিলটি ২০১৪ সালে পাস করা হয়। ২ বছর পর আবার আনা হয়েছে। এই বিল আরও বেশি যাচাই-বাছাই করা দরকার ।

এতে একটি ভুল রয়েছে যা আমি বলবো না। আমি মনে করছি বিলটি ৬ মাস পর আবার সংশোধনী আনতে হবে ।

তার এ কথায় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিল পাসের আগে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে ডেপুটি স্পিকার বলেন, বিলটি ভোটে দেওয়ার আগে প্রধানমন্ত্রীকে কিছু কথা বলার অনুরোধ জানাবো ।

এরপর প্রধানমন্ত্রী বলেন, বিলটি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। ভুলগুলোর অবসান করানোর জন্যই আমার দাঁড়ানো ।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই। কীভাবে দারিদ্র্যমুক্ত করা যেতে পারে সেটাই চিন্তা। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় চিন্তভাবনা করেছে ।

বিভিন্ন কাজও করেছে। অনেক পদক্ষেপ আমরা নিয়েছি। যেমন আমরা কর্মসংস্থান ব্যাংক করেছিলাম। বেকার যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছিলাম। কৃষকদের কৃষি ঋণের ব্যবস্থা করেছি। এরকম বহু উদাহরণ রয়েছে ।

প্রধানমন্ত্রী বলেন, এ প্রকল্পটা মূলত আমি নিজেই নিয়েছিলাম। এই প্লার্লামেন্টে বসে নোট বুকে লিখে দিয়েছিলাম। তখন আমাদের কৃষকলীগের সভাপতি ছিলেন রহমত আলী সাহেব ।

আমি তখন তাকে বললাম আমি এভাবে একটি চিন্তা করছি এটা কার্যকর করা যায় কি না? অনেক বিজ্ঞানিরা আছেন দেখুন চিন্তা করে ।

তারা বেশ কিছুদিন সময় নিলেন। প্রায় ৬ মাসের ওপর সময় নিলেন। তখন তারা সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ করা যায়। তখন আমরা পাইলট প্রজেক্ট নেই ।

গাজীপুরের শ্রীপুরেই প্রকল্প নেই। তখন ভালো একটা ফল পাই। এরপর আমরা পূর্ণাঙ্গ প্রকল্প নেই। এরপর বিএনপি সরকার এসে এটার কোনো গুরুত্বই দেয়নি ।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা প্রকল্পটা নতুন করে আনি। এই প্রকল্পে উঠান বৈঠক করে মতামত নিয়ে ঋণ দেওয়া হচ্ছে ।

এই ঋণ এমন না যে, সপ্তাহে সপ্তাহে সুদ দিতে হবে। এ প্রকল্প করার মাধ্যমে মানুষের মাঝে সঞ্চয়ের প্রবণতা তৈরি হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন