
নিউজ ডেস্ক : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার ।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) কামাল উদ্দিন আহমেদের বদলির আদেশ জারি করে ।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খানকে গত ৫ই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় ।