News71.com
 Bangladesh
 13 Mar 16, 11:39 AM
 744           
 0
 13 Mar 16, 11:39 AM

দিনাজপুরের খানসামায় আগুন ।। ৬০ টি বাড়ী পুড়ে ছাই.....

দিনাজপুরের খানসামায় আগুন ।। ৬০ টি বাড়ী পুড়ে ছাই.....

নিউজ ডেস্ক : দিনাজপুরের খানসামায় অগ্নিকাণ্ডে ৬০টি বাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার ভেড়ভেড়ি ইউনিয়নের সরকার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

 জানাগেছে সরকার পাড়ার ললনী রায়ের বাড়িতে মশা নিরোধক কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে ৬০টি বাড়ি পুড়ে যায়। এতে ২টি গরু, ৪টি ছাগল, ২টি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। নীলফামারী থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 খানসামা থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ক্ষতিগ্রস্থ পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদানের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন