News71.com
 Bangladesh
 09 Dec 16, 11:44 AM
 278           
 0
 09 Dec 16, 11:44 AM

জাটকা নিধন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

জাটকা নিধন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা জাটকা নিধন করবে এবং আইন মানবেনা, তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।


তিনি বৃহস্পতিবার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, মাছ চাষ অসংখ্য মানুষের ভাগ্য বদলে দিয়েছে। চাষ বাড়ানোর পাশাপাশি মাছের সংরক্ষণও করতে হবে।

এমনিভাবে মৎস্য চাষকেও এগিয়ে নিতে পারলে দেশের সার্বিক পরিপূর্ণতা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন