News71.com
 Bangladesh
 09 Dec 16, 12:08 PM
 276           
 0
 09 Dec 16, 12:08 PM

জাতীয় সংসদের নকশা বিন্যাসের কাজ চলছে ।।

জাতীয় সংসদের নকশা বিন্যাসের কাজ চলছে ।।

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা জাতীয় সংসদ ও আশপাশের এলাকার নকশা বিন্যাসের কাজ শুরু করেছেন স্থপতিরা। চার সেট নকশার ৩৪১২টি নকশা বিন্যাস শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তা সংসদ ও অন্যান্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

সংসদ ভবনের দুই নম্বর স্থায়ী কমিটির কক্ষে গতকাল বৃহস্পতিবার নকশার বাক্স খোলা হয়। স্থাপত্য অধিদপ্তরের স্থপতি সাইকা বিনতে আলমের নেতৃত্বে কর্মকর্তারা সারা দিন নকশা বিন্যাসের কাজ করেন। সবগুলো নকশা মেলাতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, "প্রথমে একটি সেট মিলিয়ে সেটি প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর একটি সেট সংসদে রেখে বাকিগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সেখানে পাঠানো হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব নকশা হস্তান্তর করবেন। অনুষ্ঠানটি ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে। "

গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা (আর্কাইভ) থেকে লুই কানের তৈরি করা ৮৫৩টি নকশা ঢাকায় এসে পৌঁছে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, নকশা আসার পর স্পিকার দুই দফায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং স্থাপত্য অধিদপ্তরের স্থপতিদের সঙ্গে বৈঠকে করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন