News71.com
 Bangladesh
 09 Dec 16, 04:26 PM
 271           
 0
 09 Dec 16, 04:26 PM

চট্টগ্রামে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের ।।

চট্টগ্রামে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের ।।

নিউজ ডেস্কঃ  চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় র্যােবের অভিযানে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করেছে র্যা ব। গতকাল বৃহস্পতিবার রাতে আকবর শাহ থানায় র্যা ব ৭ এর উপ-সহকারী পরিচালক এম জি রব্বানী এ মামলা দায়ের করেন।

আকবর শাহ থানার ওসি সুদীপ কুমার দাশ জানান, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের শুক্রবার বিকালে চট্টগ্রামের আদালতে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে র্যা ব। উদ্ধার করা হয় চারটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম।

এই অভিযানের আগে আকবর শাহ থানার আওতাধীন এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে র্যারব। আটক করা ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মুকিম তালুকদারের বাড়ি ঘিরে অভিযান চালায় র্যা্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন