News71.com
 Bangladesh
 09 Dec 16, 04:58 PM
 245           
 0
 09 Dec 16, 04:58 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩ ।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে সদর থানা পুলিশ ১৭ জন, কলারোয়া থানা পুলিশ ৫জন, কালিগঞ্জ থানা ৫জন, শ্যামনগর থানা পুলিশ ৮ জন, আশাশুনি থানা পুলিশ ৫ জন, দেবহাটা থানা পুলিশ ১জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ২ আসামিকে গ্রেফতার করে ।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। গ্রেফতারদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন