News71.com
 Bangladesh
 09 Dec 16, 05:02 PM
 294           
 0
 09 Dec 16, 05:02 PM

'অধর্ম-সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে হবে' ।। ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক

'অধর্ম-সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে হবে' ।। ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক

 

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একজন মানুষ আরেক জন মানুষের ক্ষতি করবে, এটা কখনই কাম্য হতে পারে না। ধর্মের নামে অধর্ম-সন্ত্রাস ও জঙ্গিবাদ দ্রুত দমন করতে হবে ।

ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা অমানুষ। আজ দুপুরে টিএসসি অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন ।

দেশের জন্য জীবন দেওয়া শ্রেষ্ঠ মৃত্যু। এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন