
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ উন্নত হচ্ছে এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সকালে বনানীর ১১ নম্বর সড়কে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশের কারণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে। বিশ্বের সুপরিচিত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের ব্যবসার কার্যক্রম শুরু করছে ।
প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক রিজিওনাল প্রেসিডেন্ট অ্যানথোনি পাগানো বলেন, বাংলাদেশে 'বার্গারকিং’ ও আমাদের ফ্লেইম গ্রিল্ড ওয়াপার আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, বিখ্যাত স্বাদের খাবার ও আতিথেয়তার অনন্য উদাহরণ তৈরি করব ।