News71.com
 Bangladesh
 09 Dec 16, 07:39 PM
 266           
 0
 09 Dec 16, 07:39 PM

সৈয়দপুরে বেগম রোকেয়া দিবস পালিত, পাঁচ জয়িতাকে সংবর্ধনা  ।।

সৈয়দপুরে বেগম রোকেয়া দিবস পালিত, পাঁচ জয়িতাকে সংবর্ধনা  ।।

নিউজ ডেস্কঃ  নীলফামারীর সৈয়দপুরে আজ শুক্রবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ  অনুষ্ঠানের আয়োজন করে।

রঙিন পৃথিবী রঙিন আলো, সকল নারী থাকুক ভালো'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. হোমায়রা মণ্ডল হিমু ও সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ এবং সাংবাদিক এম আর আলম ঝন্টু। সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর আলিশা আফরিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, জয়িতা মোছা. সামসুন নাহার বেগম প্রমুখ।

পরে উপজেলা পর্যায়ে পাঁচ ক্ষেত্রে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট, পুরস্কার এবং সনদপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন আহমেদা ইয়াসমিন ইলা, মোছা. সামসুন নাহার বেগম, মোছা. আনোয়ারা বেগম, মোছা. আসমা বেগম এবং মোছা. আঞ্জুয়ারা বেগম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন