
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস এন্ড ইলেকট্রনিক্্র মিডিয়ার গনমাধ্যম কর্মীদের নিয়ে ইউনিট গঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ঘটিকায় উপজেলার ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে কমিটি গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুল আহাদকে মনোনিত করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। শাহীন আলমকে সভাপতি, বাপ্পী বর্মনকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট প্রেস এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার ইউনিট গঠিত হয়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকাশনা পরিষদের সভাপতি ও সাংবাদিক আব্দুল আহাদ, আকবর হোসেন, দিল আহমেদ, অনিমেশ দাস. নেহার দেবনাথ, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ প্রমুখ।