News71.com
 Bangladesh
 09 Dec 16, 08:17 PM
 306           
 0
 09 Dec 16, 08:17 PM

জামালগঞ্জে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন

জামালগঞ্জে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। মহিলা অধিদপ্তরের কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে, আরিফা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি গুল আহমদ, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সাংবাদিক আব্দুল আহাদ, অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে সুরুতুন নেছা, দিপক শ্রী তালুকদার, সখিনা আক্তার, দিলু রানী দাস, হাফিজা আক্তার দিপু সহ ৫ জনকে “জয়িতা ক্রেষ্ট” সম্মাননা প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন