News71.com
 Bangladesh
 09 Dec 16, 08:20 PM
 276           
 0
 09 Dec 16, 08:20 PM

মাদারীপুরে বেগম রোকেয়া দিবস পালিত

মাদারীপুরে বেগম রোকেয়া দিবস পালিত

অজয় কুন্ডু, মাদারীপুর: ‘রঙ্গিন পৃথিবী রঙ্গিন আলো আলো, সকল নারী থাকবে ভালো’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস উদ্যাপিত হয়েছে। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর ভবন হতে একটি র‌্যারি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম.এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনসার উদ্দিন, জাতীয় মহিলা সংস্থায় চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ৫জন জয়িতাকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন