
অজয় কুন্ডু, মাদারীপুর: মাদারীপুরে দোতালা ভবনের ছাদ থেকে পড়ে দুই বছরের শিশু অনিকের মৃত্যু হয়েছে। মৃত্যু অনিক সদর থানার বাগেরপাড় এলাকায় আলামিন হাওলাদারের ছোট ছেলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুরতর অহত অবস্থায় ঢাকা নেয়ার পথে অনিকের মৃত্যু ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় ক্ষানিকটা আগে অনিকের মা ভিজা শুকানো কাপড় তোলার জন্য তাদের দোতালা বিল্ডিংয়ের ছাদে তার ছোট ছেলেকে সাথে নিয়ে যায়। ছাদে কোন র্যালিং না থাকায় অসর্তকতা বসত অনিক ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুত্ব আহত অবস্থায় ঢাকা রেফার করে দেয়া হয়। ঢাকা যাওয়ার পথে মাওয়া ঘাট পর্যন্ত এলে অনিকের মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।