
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ কামাল হোসেনকে দুইটি মোবাইল নাম্বার থেকে ফোন করে হাত-পা ভেঙ্গে প্রাণনাসের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনার প্রেক্ষিতে ওই সাংবাদিক বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুর ২টায় থানায় সাধারণ ডায়রী নং-৩৬৮ দায়ের করেছেন। হুমকিদাতা সন্ত্রাসীদের মোবাইল নাম্বারগুলো হল-০১৭২৫-৮০৮৮৪১ ও ০১৬১৫-৮০৮৮৪১। দায়েরকৃত ডায়রী সূত্রে জানাযায়,তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বিশিস্ট সুদি ব্যবসায়ী বদ মিয়ার ছেলে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হাবিব সারোয়ার আজাদ ও তার সহযোগ একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আলম শেখ গং এর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করার কারণে তাদের ০১৭২৫-৮০৮৮৪১ ও ০১৬১৫-৮০৮৮৪১ নাম্বার থেকে সাংবাদিক কামাল হোসেনের ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৭১৩-৮৬১১৫০) ফোন করে চাঁদা দাবী করে। এবং তাদের কথা মতো চাঁদা না দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করলে হাত-পা ভেঙ্গে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়াসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সন্ত্রাসীদের দেওয়া হুমকির সেই কথা ওই সাংবাদিকের মোবাইলে রেকর্ড করা হয়েছে। এব্যাপারে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন বলেন,হাবিব সারোয়ার আজাদ ও আলম শেখ গং এর অত্যাচারে সাংবাদিক সমাজসহ এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে,আমি আইনের মাধ্যমে তাদের শাস্থির দাবী করছি। এব্যাপারে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন,হাবিব সারোয়ার আজাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলাসহ একাধিক জিডি রয়েছে,শীগ্রই এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।