News71.com
 Bangladesh
 10 Dec 16, 12:36 PM
 306           
 0
 10 Dec 16, 12:36 PM

তীব্র রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ভারদাহ সংকেত ২ ।। আবহাওয়া অধিদফতর

তীব্র রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ভারদাহ সংকেত ২ ।। আবহাওয়া অধিদফতর

 

নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ভারদাহ সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ শনিবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।

ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১১১৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ১১০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে ।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে ।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর  দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন