News71.com
 Bangladesh
 10 Dec 16, 01:47 PM
 277           
 0
 10 Dec 16, 01:47 PM

নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই ।। সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ

নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই ।। সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। আজ শনিবার নির্বাচন কমিশনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান ।

সিইসি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর আছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে। সুতরাং, সেখানে সেনা মোতায়েনের কোন প্রয়োজন আছে বলে মনে করছি না। বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন