News71.com
 Bangladesh
 13 Mar 16, 03:48 AM
 697           
 0
 13 Mar 16, 03:48 AM

স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করলেন ৭টি বাস ।।

স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করলেন ৭টি বাস ।।

নিউজ ডেস্কঃ স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাসের চাবি হস্তান্তরের সময়ে এ আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

নিটল-নিলয় গ্রুপের দেওয়া সাতটি বাসের চাবি আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ পাবলিক স্কুল এণ্ড কলেজ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষের হাতে চাবি তুলে দেন শেখ হাসিনা।

অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী, শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তুন বিনতে সোলাইমানের কাছে একটি ফোর-ডি আল্ট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর হাত থেকে চারটি এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বশীরুদ্দীন তিনটি বাসের চাবি গ্রহণ করেন।পিলখানার এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভারতের টাটা কোম্পানি নির্মিত ৩৫ আসনের বাস দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় স্কুল বাস চললে ব্যক্তিগত যানবাহনের ওপর চাপ কমে যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব মো.মোজাম্মেল হক খান,বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ , মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন