
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে দেড় কেজি ওজনের একটি গাঁজা গাছ, ৬৭৫ গ্রাম গাঁজা, ৪৯ পিস ইয়াবা ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হচ্ছে ।