
নিউজ ডেস্কঃ বরগুনায় ৪টি ট্রলারসহ ১৫ হাজার পিস জাটকা জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বঙ্গপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ট্রলারসহ জাটকা জব্দ করা হয়। এসময় ১৮ জেলেকে আটক করা হয় ।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, জাটকা শিকার রোধে গতকাল শনিবার রাতভর বঙ্গপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় পাথরঘাটা থানা পুলিশ। এসময় এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর-২, এফবি আসলাম নামের ৪টি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস জাটকা জব্দ করে পুলিশ ।
এ বিষয়ে পাথারঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে। এছাড়া জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বন্টন করা হবে ।