News71.com
 Bangladesh
 13 Mar 16, 07:29 AM
 956           
 0
 13 Mar 16, 07:29 AM

গল্প নয় সত্যি ঘটনা । কৌশলে আওয়ামিলীগ নেতার কান কেটে নিয়েছে শিবির কর্মী ।।

গল্প নয় সত্যি ঘটনা । কৌশলে আওয়ামিলীগ নেতার কান কেটে নিয়েছে শিবির কর্মী ।।

নিউজ ডেস্ক : গল্প নয় সত্যি ঘটনা । কৌশলে এক আওয়ামিলীগ নেতার কান কেটে নিল এক জামায়াত শিবির নেতা । ঘটনাটি ঘটেছে আজ বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামে। ঘটনাটি চানচল্য সৃষ্টি করেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত কানের কাটা অংশটি খুঁজে পাওয়া যায়নি । পুলিশ এই জামায়াত শিবির নেতাকে গ্রেফতার করেছে।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের কাজ করছিল শহীদ হোসেন বাবলু(৫০)। এসময় ঐ এলাকার জামায়াত কর্মী আবুল কাশেমের পুত্র শিবির কর্মী কামাল উদ্দিন (২৪) তাকে গোপন পরামর্শ করার কথা বলে ডাকে।

আওয়ামিলীগ নেতা বাবলু সরল বিশ্বাসে পুত্রসম কামালের কথা শুনতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার কানটি কেটে নেয়। ঘটনাটি চাউর হতেই দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। এসময় সহানীয়দের সহায়তায় কামালকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে কানের কাটা অংশটি উদ্ধার করা সম্ভব হয়নি। আহত বাবলুকে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান www.news71.com কে জানান কান কেটে নেওয়ার খবর শুনেই তিনি আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। এব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন