News71.com
 Bangladesh
 11 Dec 16, 11:13 PM
 374           
 0
 11 Dec 16, 11:13 PM

ফিদেল ক্যাস্ত্রোর স্মরণে জবিতে স্মরণ সভা ।।

ফিদেল ক্যাস্ত্রোর স্মরণে জবিতে স্মরণ সভা ।।

নিউজ ডেস্কঃ কিউবা বিপ্লবের মহানায়ক ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের নেতা ফিদেল ক্যাস্ত্রোর স্মরণে জবি ভাস্কর্য চত্বরে স্মরণ সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ।

প্রধান আলোচকের বক্তব্যে কমরেড রাজেকুজ্জামান রতন জানান, ফিদেল ক্যাস্ত্রো দীর্ঘদিনের অবরুদ্ধ, নিপীড়িত ল্যাটিন আমেরিকায় মুক্তির নতুন নিশানা প্রতিষ্ঠা করেছিলেন। সমগ্র ল্যাটিন আমেরিকাজুড়ে ক্যাস্ত্রো ছিলেন মেহনতি মানুষের আশ্রয়। মার খাওয়া, অবহেলিত, পদদলিত কোটি কোটি মানুষের কাছে ফিদেল ক্যাস্ত্রো অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র মানব ইতিহাসে দীর্ঘতম অর্থনৈতিক অবরোধের মুখে, অবর্ণনীয় বাধার মধ্যে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেছেন ।

তিনি ফিদেল ক্যাস্ত্রোর শিক্ষা ও সংগ্রামকে পাথেয় করে সুন্দরবন ধ্বংস ও খনিজ সম্পদের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, কিউবাতে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশেও সে অধিকার নিশ্চিত করতে ছাত্র সমাজকে দায়িত্ব নিতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন