News71.com
 Bangladesh
 11 Dec 16, 11:14 PM
 264           
 0
 11 Dec 16, 11:14 PM

কমান্ডো প্রশিক্ষণে অংশ নিতে পুলিশের ৪০ সদস্যের ভারত যাত্রা ।।

কমান্ডো প্রশিক্ষণে অংশ নিতে পুলিশের ৪০ সদস্যের ভারত যাত্রা ।।

নিউজ ডেস্কঃ কমান্ডো প্রশিক্ষণ নিতে পুলিশের ৪০ সদস্য আজ রোববার সকালে ভারতের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, তারা ভারতের নয়াদিল্লীতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ট্রেনিং সেন্টারে কমান্ডো প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ।

৩ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ আগামীকাল সোমবার শুরু হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণার্থীদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৫ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ জন কনস্টবল হতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এবারই প্রথম একজন নারী এএসপিসহ ৫জন নারী পুলিশ সদস্য কমান্ডো প্রশিক্ষণ নিতে যাচ্ছে ।

অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং এন্ড স্পোর্টস) ড. খন্দকার মহিদ উদ্দিন আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রশিক্ষণার্থী দলটিকে ব্রিফ করেন। তিনি যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ অপরাধ নিয়ন্ত্রণে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান। উল্লেখ্য, কমান্ডো দলটি জঙ্গি ও সন্ত্রাস দমনসহ সংকটকালীন পরিস্থিতিতে বিশেষ অভিযান পরিচালনায় সক্ষমতা অর্জন করবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন